Posts

Showing posts with the label ব্লাড প্রেশার সংক্রান্ত

লো ব্লাড প্রেশারের সমস্যা? হঠাৎ কমে গেলে এই নিয়মগুলি মেনে চলুন জরুরি অবস্থায় কী করবেন?

Image
  চ্চ রক্তচাপের মতোই ভয়ঙ্কর নিম্ন রক্তচাপ। প্রেশার ফল করলে হতে পারে বিপদ। পরিস্থিতি সামলাতে জেনে রাখা দরকার এই কয়েকটি বিষয়।  রোজকার ব্যস্ত জীবনে নানান বেনিয়মের ফলে শরীরে রক্তচাপের (Blood Pressure) ওঠানামায় প্রভাব পড়ে। অনেকেই মনে করেন উচ্চ রক্তচাপের (High Pressure) থেকে নিম্ন রক্তচাপ (Low Pressure) কম ভয়ের। কিন্তু তা একেবারেই নয়। চিকিৎসকদের মতে, লো ব্লাড প্রেশার বা হঠাৎ প্রেশার কমে যাওয়াতেও বিপদ রয়েছে। লো ব্লাড প্রেশারের ফলে হৃৎপিণ্ডে, মস্তিষ্কে ও শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালনের (Blood Circulation) পরিমাণ কমে যায়। যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা এমনকী বমি বমি ভাব বেড়ে যায়।  আবার হঠাৎ প্রেশার কমে গেলেও বিপদ। শুয়ে বসে থাকা অবস্থা থেকে হঠাৎ জেগে উঠলে রক্তচাপে ব্যাঘাত ঘটে। এর ফলে স্ট্রোকের সম্ভাবনাও বাড়ে। ব্লাড প্রেশারের হঠাৎ কমে যাওয়ার ফলে শরীর ভারী লাগতে পারে। এই অবস্থায় স্বাভাবিকত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। জেনে নিন হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে কী করবেন।  স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে চা অথবা কফি পান করতে হবে। কফিতে থাকা ক্যাফিন সাময়িকভাবে ব্...