Posts

Showing posts with the label চুল সংক্রান্ত

গরমে মাথায় ঘাম বসে চুল ঝরছে? জানুন সমাধানের উপায়

Image
  একে অস্বস্তিকর গরম। তার উপর আর্দ্রতা। ঘেমে নেয়ে আপনার সাধের চুলের দফা রফা। রোজই ঘুম থেকে উঠে বালিশ ভর্তি ঝরে পরা চুল পাচ্ছেন? অথবা চুল আঁচড়ানোর সময় চিরুনি ভর্তি ঝরে পরা চুল? তাহলে এখনই সাবধান হোন। গরমকালে অতিরিক্ত উষ্ণতার পাশাপাশি থাকে অস্বস্তিকর আর্দ্রতা। ফলে ঘাম হয় বেশি। সেই ঘাম বসতে পারে আপনার চুলের গোড়াতেও। এক টানা ঘামে ভিজে চুলের গোড়া হয়ে পরে দূর্বল। ফলে সহজেই চুল উঠতে শুরু করে।  এ ছাড়াও ঘাম ও মাথার ত্বক বা স্কাল্প-এর স্বাভাবিক তেলের ফলে চুলে তৈলাক্ত ভাব এসে যায়। চুলে জট পড়ে যায়। ফলে চুল আঁচড়াতে গেলেই চিরুনিতে চুল জড়িয়ে যায়। চুলের ফুরফুরে ভাবও নষ্ট হয়ে যায়। আপনার স্টাইলের দফারফা। আপনার সুন্দর চুলের বারোটা বাজার আগেই তার যত্ন নিন। রোজ মেনে চলুন কিছু সহজ ঘরোয়া টোটকা। জীবনযাত্রায় আনুন ছোট ছোট পরিবর্তন। আর তাহলেই পাবেন সুন্দর ঘন চুল। গরমে চুল সুন্দর রাখতে কি করবেন? ১) একদিন অন্তর অবশ্যই শ্যাম্পু করার চেষ্টা করুন। শ্যাম্পু করার সময়ে আঙুল দিয়ে হালকা হাতে মাথায় মাসাজ করুন। শ্যাম্পুর পর ব্যবহার করুন কোনো ভাল কন্ডিশনার। ২) একটি পাত্রে তিন-চার চামচ পাতিলেবুর রস নিন। তাতে অ...